চট্টগ্রামে গার্মেন্টসে আগুন, আতংকে আহত ১৫

আপডেট : ০১ জুন ২০১৩, ২২:৩০
মহানগরীর একটি গার্মেন্টসে গতকাল শনিবার আগুন আতংকে হুড়োহুড়ি করে বের হতে গিয়ে অন্তত ১৫ শ্রমিক আহত হয়েছে। আহতদের মধ্যে ১০ জনকে চট্টগ্রাম মেডিক্যালে ভর্তি করা হয়েছে। চট্টগ্রামের পূর্ব নাসিরাবাদ এলাকায় ইউনি গার্মেন্টসের তৃতীয়তলায় সুইং সেকশনে শর্টসার্কিট থেকে আগুন সৃষ্টি হলে শ্রমিকদের মধ্যে আতংক ছড়িয়ে পড়ে। আতংকিত শ্রমিক-কর্মচারীরা সিঁড়ি দিয়ে হুড়োহুড়ি করে নামতে গিয়ে আহত হয়। তবে গার্মেন্টস কর্তৃপক্ষ দ্রুত আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে।