যশোরে ভৈরব নদে চরমপন্থির লাশ

আপডেট : ০১ জুন ২০১৩, ২২:৩৬
যশোরে অভয়নগর উপজেলার ভৈরব নদে নজরুল ইসলাম সরদার (৪৫) নামে এক চরমপন্থির লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যায় উপজেলার শুভরাঢ়া এলাকায় ভৈরব নদে লাশটি উদ্ধার করা হয়। নজরুল ইসলাম উপজেলার শুভরাঢ়া গ্রামের হরমুজ সরদারের ছেলে। নজরুল ইসলাম এলাকায় পান ব্যবসায়ী হিসাবেও পরিচিত। পুলিশ জানায়, শুক্রবার সন্ধ্যায় এলাকাবাসী ভৈরব নদে লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেয়। তার গলায় লোহার রড ঢুকিয়ে হত্যা করা হয়েছে বলে পুলিশের ধারণা। নজরুল চরমপন্থি ফারুক গ্রুপের সদস্য। প্রতিপক্ষ পটল গ্রুপের এক সদস্য সম্প্রতি খুন হয়। এর জের হিসাবে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটতে পারে। পরিবার জানায়, বুধবার রাত ১টায় ১০/১৫ জন অস্ত্রের মুখে নজরুলকে বাড়ি থেকে তুলে নিয়ে যায়। নজরুল ইসলামের পিতা বৃহস্পতিবার অভয়নগর থানায় সাধারণ ডায়েরি করেন।