তিন দিনেও উদ্ধার হয়নি শৈলকুপায় নিহত বিএনপি নেতার অপহূত শাশুড়ি

আপডেট : ০১ জুন ২০১৩, ২২:৪২
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার আনন্দনগর গ্রামে নিহত বিএনপি নেতা রফিকুল ইসলাম মজুমদারের শাশুড়ি লিপি বেগমকে অপহরণের তিনদিন পরও তার সন্ধান মেলেনি। গত বৃহস্পতিবার শেখপাড়া বাজার থেকে বাড়ি ফেরার পথে ৪-৫ জন লোক তাকে জোর করে মাইক্রোবাসে তুলে নিয়ে যায়। ওই সময় অপহরণকারীরা নিজেদের প্রশাসনের লোক বলে পরিচয় দেয়। অপহূত লিপি বেগমের মেয়ে আয়েশা সিদ্দিকী ঝরা গতকাল শুক্রবার শৈলকুপা থানায় একটি মামলা করেছে। ঢাকা সিটির ৫৬ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ও বঙ্গবাজার কমপ্লেক্সের সহ-সভাপতি রফিকুল ইসলাম শ্বশুর বাড়ি আনন্দনগরে বেড়াতে আসেন। গত ৫ জানুয়ারি অপহরণের পর তাকে কুষ্টিয়ার কুমারখালীতে হত্যা করা হয়।