শিক্ষাখাতকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে চসিক

আপডেট : ০১ জুন ২০১৩, ২২:৪২
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ মনজুর আলম বলেছেন, চট্টগ্রাম মহানগরীতে পর্যাপ্তসংখ্যক শিক্ষা প্রতিষ্ঠান না থাকায় চট্টগ্রাম সিটি কর্পোরেশন শিক্ষা খাতকে সর্বাধিক অগ্রাধিকার দিয়ে কাজ করে যাচ্ছে। এ লক্ষ্যে নগরীর বিভিন্ন ওয়ার্ডে নতুন স্কুল স্থাপনের পাশাপাশি বিদ্যমান স্কুলকে কলেজে রূপান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে। এ প্রসঙ্গে তিনি অর্পণাচরণ ও উত্তর কাট্টলি বালিকা বিদ্যালয়কে কলেজে উন্নীতকরণ এবং আগ্রাবাদ বেপারীপাড়া মার্কেটে একটি নতুন বাণিজ্য কলেজ প্রতিষ্ঠার কথা উল্লেখ করেন। গতকাল শনিবার সকালে পাহাড়তলী হাজী আব্দুল আলী সিটি কর্পোরেশন উচ্চ বিদ্যালয়ের বার্ষিক পুরস্কার বিতরণী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ্পাহাড়তলী ওয়ার্ড কাউন্সিলর আবদুল সাত্তার সেলিম-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সাবেক কমিশনার নুরুল বশর মিয়া, কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা আলী আহমদ প্রমুখ বক্তব্য রাখেন।