ইরাকে মে মাসে সমপ্রদায়গত সহিংসতায় সহস্রাধিক লোকের প্রাণহানি ঘটেছে। শনিবার জাতিসংঘ এক বিবৃতিতে জানিয়েছে, মে মাসে ইরাক জুড়ে উপর্যুপরি সহিংস ঘটনায় সহস্রাধিক লোকের প্রাণহানি ঘটেছে। এসব ঘটনার প্রেক্ষিতে দেশটিতে সর্বাত্মক সমপ্রদায়গত সহিংসতা ছড়িয়ে পড়ার আশঙ্কা বৃদ্ধি পাচ্ছে। এতে আরো বলা হয়, মাসটিতে ইরাকজুড়ে সহিংসতায় ১ হাজার ৪৫ জন নিহত ও ২ হাজার ৩৯৭ জন আহত হয়েছে। -খবর এএফপির
