প্রথিতযশা সাংবাদিক মানিক মিয়ার মৃত্যুবার্ষিকী পালিত

আপডেট : ০২ জুন ২০১৩, ২০:৩৫
ইত্তেফাকের প্রতিষ্ঠাতা সম্পাদক প্রথিতযশা নির্ভীক সাংবাদিক তফাজ্জল হোসেন মানিক মিয়ার ৪৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গত শনিবার বিভিন্ন স্থানে আলোচনাসভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। খবর ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতাদের। দিনাজপুর \ দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক ইত্তেফাকের স্টাফ রিপোর্টার মো. মতিউর রহমানের সভাপতিত্বে দোয়া মাহফিলে বক্তব্য রাখেন দৈনিক তিস্তার সম্পাদক মিজানুর রহমান লুলু, দিনাজপুর প্রেসক্লাবের সহ-সভাপতি মির্জা আশফাক হোসেন, সাধারণ সম্পাদক আবু সাঈদ আহমেদ কুমার, দিনাজপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি ওয়াহেদুল আলম আর্টিস্ট, সাধারণ সম্পাদক শাহিন হোসেন, কৃষি ও আমিষের সম্পাদক মো. নুরুজ্জামান, আওয়ামীকণ্ঠের বার্তা সম্পাদক নুরুল হুদা দুলাল, সাংবাদিক শাহাদত্ হোসেন শাহ্ প্রমুখ। ধামরাই (ঢাকা) \ তফাজ্জল হোসেন মানিক মিয়ার মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলে সূতিপাড়া ইউপি চেয়ারম্যান ও ঢাকা জেলা ইউপি চেয়ারম্যান ফোরামের সাধারণ সম্পাদক রমিজুর রহমান চৌধুরী রোমা সভাপতিত্ব করেন। দৈনিক ইত্তেফাকের ধামরাই উপজেলা সংবাদদাতার উদ্যোগ ও ব্যবস্থাপনায় এবং মো. রমিজুর রহমান চৌধুরী রোমার আর্থিক সহযোগিতায় বালিথা-বাথুলী দারুল উলুম হাফেজিয়া মাদ্রাসার মসজিদে এ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ভাণ্ডারিয়া (পিরোজপুর) \ ভাণ্ডারিয়ায় তফাজ্জল হোসেন মানিক মিয়ার মৃত্যুবার্ষিকী উপলক্ষে শনিবার বাদ আছর মরহুমের পিরোজপুরের ভাণ্ডারিয়াস্থ গ্রামের বাড়ি জামে মসজিদ কমপ্লেক্সে কুরআনখানি, আলোচনাসভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। আলোচনাসভায় প্রধান অতিথি ছিলেন ভাণ্ডারিয়া উপজেলা নির্বাহী অফিসার কাজী মাহবুবুর রশিদ। ভাণ্ডারিয়া সদর ইউপি চেয়ারম্যান মো. গোলাম সরওয়ার জোমাদ্দারের সভাপতিত্বে বক্তব্য রাখেন ভাণ্ডারিয়া উপজেলা ভাইস চেয়ারম্যান খান মো. রুস্তুম আলী, আওয়ামী লীগ নেতা মো. নিজামুল হক নান্না, প্রভাষক আব্দুল হালিম ও নূর আলম সিদ্দিকী। এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার খান এনায়েত করিম, জেপি নেতা মো. মোশারেফ হোসেন, বিএনপি নেতা আলমগীর হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক মো. জাকির হোসেন বেপারী, উপজেলা ছাত্রসমাজ সভাপতি মো. মোস্তফা সিকদার, সাধারণ সম্পাদক মামুনুর রশিদ, এ্যাড. আলমগীর হোসেন, সমাজসেবক ওবায়দুল হক বাদল মাতুব্বর, ইউপি সদস্য মো. আফজাল আকন, মো. হারন মুন্সী, সাবেক ইউপি সদস্য মো. দেলোয়ার হোসেনসহ বিভিন্নস্তরের বিপুলসংখ্যক মানুষ এ দোয়া অনুষ্ঠানে শরিক হন । বিকেলে শহীদ দেলোয়ার স্মৃতি পাঠাগার ও ফাউন্ডেশনের উদ্যোগে ভাণ্ডারিয়ার উত্তর পৈকখালী পাঠাগার ভবনে আলোচনাসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। আলহাজ্ব ডা. মকবুল হোসেন আকনের সভাপতিত্বে বক্তব্য রাখেন পাঠাগারের সভাপতি ও আওয়ামী লীগ নেতা কাজী বজলুর রহমান, আ. সত্তার মাস্টার, সাংবাদিক কাজী ফজলুর রহমান, আ. মালেক, লোকমান হোসেন হাওলাদার, আবুল কালাম ফরাজি প্রমুখ। এছাড়াও স্থানীয় বাসস্ট্যান্ড মসজিদুল ফালা জামে মসজিদে বাদ জোহর ভাণ্ডারিয়া রূপালী মত্স্যজীবী সমবায় সমিতির সভাপতি মো. মোশারেফ হোসেনের উদ্যোগে এক দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। কাউখালী (পিরোজপুর) \ পিরোজপুরের কাউখালীতে মানিক মিয়া স্মৃতি সংসদের উদ্যোগে কাউখালী প্রেসক্লাবে আলোচনাসভা ও দোয়া অনুষ্ঠিত হয়। মানিক মিয়া স্মৃতি সংসদের সভাপতি এ্যাডভোকেট শফিকুল ইসলাম স্বপনের সভাপতিত্বে আলোচনাসভায় বক্তব্য রাখেন প্রেসক্লাবের সভাপতি কামরুজ্জামান খান, সাবেক সভাপতি ইত্তেফাক সংবাদদাতা রবিউল হাসান রবিন, সাধারণ সম্পাদক নুরল হুদা বাবু, সাংবাদিক রফিকুল ইসলাম রফিক, প্রভাষক সরোয়ার জাহান টিটু, প্রভাষক মো. ইয়াসিন, সাংবাদিক সৈয়দ বশির আহমেদ প্রমুখ। চকরিয়া (কক্সবাজার) \ বিকেলে স্থানীয় রিপোর্টার ক্লাবে এক শোকসভা অনুষ্ঠিত হয়। দৈনিক ইত্তেফাকের চকরিয়া সংবাদদাতা এমএইচ আরমান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত শোকসভায় বক্তব্য রাখেন চকরিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম, চকরিয়া সাংবাদিক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক এএম ওমর আলী, রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক মিজবাউল হক, যুগ্ম সম্পাদক এম জিয়াবুল হক, সাংবাদিক জহিরুল আলম সাগর, আবদুল মজিদ, সাইফুল ইসলাম খোকন, এসএম হান্নান শাহ প্রমুখ। রামু (কক্সবাজার) \ শনিবার সন্ধ্যায় রামু নিউজ ডটকম কার্যালয়ে দৈনিক ইত্তেফাকের রামু (কক্সবাজার) সংবাদদাতা ছড়াকার দর্পণ বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনাসভায় প্রধান অতিথি ছিলেন রামু প্রেসক্লাবের সাবেক সভাপতি খালেদ শহীদ। বক্তব্য রাখেন রামু নিউজ ডটকমের প্রধান সম্পাদক নীতিশ বড়ুয়া, রামু প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুনীল বড়ুয়া, সাংগঠনিক সম্পাদক খালেদ হোসেন টাপু, অর্থ সম্পাদক সোয়েব সাঈদ, নির্বাহী সদস্য আল মাহমুদ ভূট্টো, ওবাইদুল হক নোমান, রামু রাইটার্স ক্লাবের সভাপতি সুপানন্দ বড়ুয়া, সাধারণ সম্পাদক ব্যাংকার মো. জামাল হোসেন, রামু নিউজ ডটকমের সম্পাদক মিজানুল হক, রামু সংবাদপত্র হকার্স সমিতির সভাপতি মো. ইয়াছিন, সাধারণ সম্পাদক মোহাম্মদ আবদুর রহিম প্রমুখ। স্বরূপকাঠি (পিরোজপুর) \ স্বরূপকাঠি প্রেসক্লাবের আয়োজনে এক আলোচনাসভা সংগঠনের অস্থায়ী কার্যালয়ে প্রেসক্লাব সভাপতি মো. নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। আলোচনাসভায় বক্তৃতা করেন সাংবাদিক মো. হালিমুর রহমান শাহিন, মো. আতিকুল ইসলাম লিটু, এম এস বাবুল, মো. ইমাম সিকদার ও মো. হযরত আলী হিরু প্রমুখ। নাগরপুর (টাঙ্গাইল) \ গতকাল রবিবার নাগরপুর রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে ইউনিটি কার্যালয়ে আলোচনাসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সভায় রিপোর্টার্স ইউনিটির সভাপতি মো. মন্টু মিয়ার সভাপতিত্বে আলোচনাসভায় বক্তব্য রাখেন রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক তোফায়েল আহম্মেদ, সহ-সভাপতি মো. সাইদুর রহমান, নজরুল ইসলাম, মাহমুদুল হাসান, যুগ্ম সম্পাদক মো. সাইফুল ইসলাম প্রমুখ। বামনা (বরগুনা) \ গতকাল রবিবার বেগম ফায়জুন্নেসা মহিলা ডিগ্রি কলেজ মিলনায়তনে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। কলেজের উপাধ্যক্ষ মোহাম্মদ মহসীন কবিরের সভাপতিত্বে আলোচনাসভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ সৈয়দ মানজুরুর রব মুর্তাজা আহসান। বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক গৌতম চন্দ্র সরকার, ইত্তেফাক সংবাদদাতা মো. হাবিবুর রহমান, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. বাসির মোল্লা, মো. নেসার উদ্দিন, শিক্ষার্থী রুমা আকতার, রাবেয়া বসরী প্রমুখ।