তাণ্ডবে লণ্ডভণ্ড বরগুনাকে দুর্গত ঘোষণার দাবি

আপডেট : ০২ জুন ২০১৩, ২০:৩৫
ঘূর্ণিঝড় মহাসেনের তাণ্ডবে লণ্ডভণ্ড বরগুনা জেলাকে দুর্গত এলাকা ঘোষণার দাবিতে শনিবার বরগুনা প্রেসক্লাব সংলগ্ন সদর রোডে নাগরিক পরিষদের আহবানে মানববন্ধন করা হয়। সকাল ১০টা থেকে ঘন্টাব্যাপী অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন, নাগরিক পরিষদের আহবায়ক ও সদর উপজেলা চেয়ারম্যান লে.কর্নেল (অব.) আবদুল খালেক, নাগরিক পরিষদের সদস্য সচিব ও বরগুনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এডভোকেট মোস্তফা কাদের, পৌর মেয়র ও পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মো. শাহাদাত হোসেন, সম্মিলিত সাংস্কৃতিক জোট সভাপতি সাবেক মেয়র এডভোকেট মো. শাহজাহান মিয়া, জেলা বিএনপি সভাপতি মাহবুবুল আলম, ফারুক মোল্লা, সাংগঠনিক সম্পাদক মো. রেজবুল কবীর, ইউপি চেয়ারম্যান ফোরাম কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক আজিজুল হক স্বপন প্রমুখ। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর নয়দফা দাবি সম্বলিত স্মারকলিপি পেশ করা হয়। বেতাগী (বরগুনা) সংবাদদাতা বেতাগী উপজেলাকে দুর্গত এলাকা হিসেবে ঘোষণার দাবিতে গতকাল রবিবার পৌর শহরে উপজেলা নাগরিক পরিষদের ব্যানারে কয়েক হাজার ক্ষতিগ্রস্ত মানুষ মানববন্ধন কর্মসূচি পালন করে। মানববন্ধন শেষে উপজেলা পরিষদের সম্মুখে এক সমাবেশে বক্তব্য রাখেন, নাগরিক পরিষদের আহবায়ক উপজেলা চেয়ারম্যান এবিএম গোলাম কবির, পরিষদের সদস্য সচিব খ.ম ফাহরিয়ার সংগ্রাম আমিনুল, বরগুনা জেলা টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি সোহেল হাফিজ, পরিষদের যুগ্ম আহবায়ক মিজানুর রহমান মজনু, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম মন্টু। শেষে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট স্মারকলিপি প্রদান করা হয়। আমতলী (বরগুনা) সংবাদদাতা আমতলী ও তালতলী উপজেলাকে বন্যাদুর্গত এলাকা ঘোষণার দাবিতে রবিবার আমতলী উপজেলা পরিষদ চত্বরে আমতলী প্রেসক্লাবের উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। কর্মসূচিতে একাত্বতা ঘোষণা করে বক্তব্য রাখেন আমতলী উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এ্যাডভোকেট একেএম সামসুদ্দিন শানু, হলদিয়া ইউপি চেয়ারম্যান মোঃ শহীদুল ইসলাম মৃধা ও পরিতোষ কর্মকার।