চুরির অপবাদের প্রতিবাদে আত্মহত্যা

অবশেষে মরে প্রমাণ করলো সে চোর নয়

আপডেট : ০২ জুন ২০১৩, ২০:৩৬
মোবাইল ফোন চুরির মিথ্যা অপবাদ সইতে না পেরে রংপুরের গঙ্গাচড়ায় এক মহিলা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার গজঘন্টা ইউনিয়নের ছালাপাক গ্রামে। এলাকাবাসী ও থানা পুলিশ সূত্রে জানা যায়, এক সন্তানের জননী শাপলা বেগম (২৭) ঘটনার দিন তার মামাতো বোনের বিয়ে বাড়িতে যায়। বিয়ে বাড়িতে একটি মোবাইল চুরি হয়। চুরির ঘটনায় লোকজন তাকে দায়ী করে।