কক্সবাজারের রামু উপজেলার রাজারকুল ইউনিয়ন পরিষদে ভিজিডিপ্রাপ্তদের কার্ড লায়লা বেগম নামের এক মহিলা মেম্বার ছিনিয়ে নিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার ইউনিয়ন পরিষদে ভিজিডি খাদ্য শস্য বিতরণ কার্যক্রম চলাকালে এ ঘটনা ঘটে। এ কারণে বন্ধ হয়ে গেছে উক্ত ইউনিয়নের ভিজিডি কার্যক্রম। এ ঘটনায় ক্ষুব্ধ চেয়ারম্যান, কয়েকজন ইউপি মেম্বার ও চৌকিদার জানিয়েছেন, লায়লা বেগম অনেকের কাছ থেকে ভিজিডি দেয়ার আশ্বাসে অনৈতিক সুবিধা নিয়েছেন। এখন ব্যর্থ হয়ে উদ্দেশ্যমূলকভাবে কার্ড ছিনিয়ে নিয়েছেন। এ ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তাও রামু থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযুক্ত মেম্বার লায়লা বেগম টাকা নেয়ার বিষয়টি অস্বীকার করেন এবং অনিয়ম হওয়ায় এসব ভিজিডি কার্ড নিজের কাছে রেখেছেন বলে জানান।
