উজিরপুরে একই স্থানে একই সময়ে এমপি এবং উপজেলা চেয়ারম্যান প্রতিবাদ সভা ডাকায় গতকাল রবিবার সকাল ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করে প্রশাসন।
উল্লেখ্য, গত ২৮ মে উজিরপুর উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভায় আলহাজ্ব মনিরুল ইসলাম মনি এমপি ও উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদের বাক বিতন্ডার জেরে দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।
এ ঘটনার প্রতিবাদে রবিবার সকালে উজিরপুর মহিলা কলেজ মাঠে এমপি এবং উপজেলা চেয়ারম্যান প্রতিবাদ সমাবেশের ডাক দেয়। কিন্তু ১৪৪ ধারা জারি থাকার কারনে কোন পক্ষই প্রতিবাদ সমাবেশ করতে পারেনি। এঘটনাকে কেন্দ্র করে এলাকায় বিরাজিত আছে চরম উত্তেজনা।
