যাত্রী সাহিত্য-সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে সম্প্রতি স্থানীয় ক্যাপসিকাম পার্টি সেন্টারে ‘বাঙালির স্বাধীনতার সুখ-স্বপ্ন : প্রাপ্তি-অপ্রাপ্তি ও করণীয়’ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। চন্দন দেব রায়ের সভাপতিত্বে সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন সংগঠনের সভাপতি সফিকুল ইসলাম সিকদার। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট কবি ও লেখক মুশতাক আহমেদ হেলাল। প্রবন্ধের উপর নির্ধারিত আলোচক ছিলেন বীরচন্দ্র গণপাঠাগার ও নগর মিলনায়তনের সহসভাপতি এড. হাবিবুল্লা চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা হুমায়ুন কবির মজুমদার, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের সহযোগী অধ্যাপক ড. মো: মেহেদী হাসান। ডা: উত্তম কুমার ঘোষের সঞ্চালনায় আলোচনায় অংশগ্রহণ করেন যাত্রীর উপদেষ্টা অধ্যাপক শান্তি রঞ্জন ভৌমিক, নজরুল গবেষক ড. আলী হোসেন চৌধুরী, কবি ও ছড়াকার জহিরুল হক দুলাল, সাংবাদিক মোতাহার হোসেন মাহবুব ও কবি আহমেদ কবির। — প্রেস বিজ্ঞপ্তি
