কারাগারে ২৫ রুপির বেশি পাচ্ছেন না সঞ্জয়

আপডেট : ০২ জুন ২০১৩, ২১:০৪
নিজের কথামতো আত্মসমর্পণ করলেন সঞ্জয় দত্ত। কথা ছিল বাবুর্চির কাজ করতে হবে, পরবর্তীতে বদলে হলো কাগজের থলি ও ফাইল তৈরি করতে হবে তাকে। তাতেও রাজি সঞ্জয়। কিন্তু কারাগারে বোধহয় সঞ্জয়ের কাজ পছন্দ হচ্ছে না কারাগার কর্তৃপক্ষের। কেননা, কথা ছিল যদি সঞ্জয় তার এই কাজটিতে ভালো কিছু দেখাতে পারেন তাহলে ৫০ রুপি পর্যন্ত প্রতিদিন বেতন মিলবে। আর যদি মোটামুটি কাজ হয় তাহলে মিলবে ২৫ রুপি। গত ১৬ মে আত্মসমর্পণ করলেন সঞ্জয় দত্ত, এ পর্যন্ত ২৫ রুপির বেশি একটি রুপিও মিলেনি তার। এতে স্পষ্ট যে পুলিশগিরির বদ অফিসার সঞ্জয় দত্ত কাগজের থলি ও ফাইল বানাতে দক্ষতা অর্জন করতে পারেননি।