এ দেশের একসময়কার ছোটপর্দার অন্যতম ব্যস্ত অভিনেত্রী ফারজানা চুমকি দীর্ঘদিন ধরেই অভিনয়ে অনেকটা অনিয়মিত। অভিনয়ে অনিয়মিত হলেও নাটক কিংবা নাটকসংক্রান্ত বিষয়ে নিজেকে ঠিকই নিয়মিত রেখেছেন তিনি। যেমন ফারজানা চুমকির রচনায় বেশ কিছু নাটক এরইমধ্যে প্রচার হয়েছে। শুধু রচনাই নয়, পরিচালনাতেও এরইমধ্যে নাম লিখিয়েছেন তিনি। তার পরিচালনার দ্বিতীয় প্রোডাকশনটির শুটিং শেষ হয় গতকাল। আসছে ঈদের জন্য নিজের রচনায় নির্মাণ করলেন টেলিফিল্ম ‘একটি রাত অতঃপর নিঃশূন্যতা’। এতে অভিনয় করেছেন মীর সাব্বির, ভাবনা, অ্যালেন শুভ্র, ওয়াহিদা মল্লিক জলি, কে. এস ফিরোজ ও দিলারা জামানসহ আরও অনেকে। টম ক্রিয়েশন প্রোডাকশন হাউজ থেকে এই নাটকটি নির্মাণ করেন ফারজানা চুমকি। আসছে রোজার ঈদে নাটকটি চ্যানেল নাইনে প্রচার হবে।
