আলাদীন সাব্বির

আপডেট : ০২ জুন ২০১৩, ২১:০৬
এ সময়ের ছোটপর্দার অন্যতম ব্যস্ত অভিনেতা মীর সাব্বির সম্প্রতি আলাদিন চরিত্রে একটি টেলিফিল্মে অভিনয় করেছেন। জাকারিয়া সৌখিনের রচনায় এটি পরিচালনা করেছেন সাজ্জাদ সুমন। আর এই টেলিফিল্মের মীর সাব্বিরের বিপরীতে রাজকন্যার চরিত্রে অভিনয় করেছেন মৌসুমী হামিদ। আসছে রোজার ঈদে টেলিফিল্মটি মাছরাঙা টেলিভিশনে প্রচার হবে বলে জানা যায়।