ধর্মীয় কারণে প্রতিহিংসাপরায়ণ হওয়া উচিত নয়

আপডেট : ০২ জুন ২০১৩, ২১:২১
ধর্মীয় কারণে প্রতিহিংসাপরায়ণ হওয়া উচিত নয়। উপমহাদেশে শুধু ধর্মীয় কারণে বিভক্ত হয়ে আমরা বার বার নিজেদের মধ্যে সংঘর্ষে জড়িয়ে পড়েছি। সম্প্রতি রাজধানীর ফার্মগেটে কৃষি সমপ্রসারণ অধিদপ্তরের আ.কা.মূ গিয়াস উদ্দীন মিল্কী অডিটরিয়ামে সনাতন সমাজকল্যাণ সংঘের বার্ষিক সাধারণ সভায় দপ্তরবিহীন মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত এ কথা বলেন। তিনি আরো বলেন, সংখ্যালঘু মানে সমাজের গুরুত্বহীন কোনো সমপ্রদায় তা নয়। এই সংখ্যালঘুরাও আমাদের স্বাধীনতা সংগ্রামসহ ইতিহাসের বিভিন্ন আন্দোলন সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঢাকা-১১ আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান খান কামাল ও সংসদ সদস্য অপু উকিল। সভাপতিত্ব করেন খামারবাড়ী সনাতন সমাজকল্যাণ সংঘের সভাপতি কৃষিবিদ সমীর চন্দ। শুভেচ্ছা বক্তব্য রাখেন সনাতন সমাজকল্যাণ সংঘের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক গৌরাঙ্গ বাড়ৈ, সাবেক সভাপতি কেশব চক্রবর্তী, সাবেক সাধারণ সম্পাদক রতন লাল মজুমদার, সনাতন সমাজকল্যাণ সংঘের যুব কমিটির সভাপতি সুমন রায় চৌধুরী এবং মহিলা সংঘের সভাপতি মঞ্জুশ্রী দত্ত। -প্রেস বিজ্ঞপ্তি