মানবাধিকার রক্ষা, ন্যায় বিচার প্রতিষ্ঠা, গবেষণা এবং সমাজ উন্নয়নের দৃঢ় প্রত্যয় নিয়ে সম্প্রতি সংগঠনের প্রধান কার্যালয়ে সাধারণ সভায় জাতীয় নাগরিক ফোরামের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ গঠিত হয়। সভায় আগামী ৩ বছরের জন্য ফারুক আহমেদকে সভাপতি ও অ্যাডভোকেট তাজুল ইসলামকে সাধারণ সম্পাদক করে ৪১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। কমিটির অন্য সদস্যগণ হলেন- সিনিয়র সহ-সভাপতি নজির আহমেদ ভুঁইয়া, সহ-সভাপতি অমলেন্দু দাস অপু, অ্যাডভোকেট রেজাউল আমিন ভুঁইয়া, দেবাশীষ রায় মধু, কাজী আব্দুর রহিম টুটুল। নির্বাহী পরিচালক তোফায়েল আহমেদ কায়সার, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক এস এইচ এম আব্দুল কাদের, যুগ্ম-সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন হালিম প্রমুখ। -প্রেস বিজ্ঞপ্তি
