সোনারগাঁওয়ে আজ লোকনাথ ব্রহ্মচারীর তিরোধান উত্সব

আপডেট : ০২ জুন ২০১৩, ২২:০৬
ব্যাপক উত্সাহ-উদ্দীপনার মধ্য দিয়ে আজ সোমবার সোনারগাঁওয়ের বারদীতে পালিত হবে হিন্দু সম্প্রদায়ের আধ্যাত্মিক মহাপুরুষ লোকনাথ ব্রহ্মচারীর ১২৩তম তিরোধান দিবস। মানবতাই শ্রেষ্ঠ ধর্ম—এ বাণী লালন করে দীর্ঘ ২৬ বছর সোনারগাঁওয়ের বারদী এলাকায় অবস্থান করেন মহাসাধক লোকনাথ ব্রহ্মচারী। ১৬০ বত্সর বয়সে ১৯ জ্যৈষ্ঠ বারদী আশ্রমে এ সাধকের মহাপ্রয়াণ ঘটে। প্রতিবছর ১৯ জ্যৈষ্ঠ লোকনাথ ব্রহ্মচারীর তিরোধান উত্সব পালিত হয়ে আসছে। ব্রহ্মচারীর আশ্রমে ৫ দিনব্যাপী ধর্মীয় অনুষ্ঠান ও লোকজ মেলার আয়োজন করা হয়েছে। উত্সবে অংশ নিতে ভারত, নেপাল, ভুটান ও শ্রীলঙ্কা থেকে বিপুলসংখ্যক ভক্ত বারদী আশ্রমে এসে পৌঁছেছেন। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ভক্তদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে আশ্রম এলাকা।