আমিনুল ইসলাম
বাংলাদেশে এনজিওসমূহের অন্যতম সমন্বয়কারী প্রতিষ্ঠান এডাব (এসোসিয়েশন অব ডেভেলপমেন্ট এজেন্সিজ ইন বাংলাদেশ)-এর পরিচালক মো. আমিনুল ইসলাম গত শুক্রবার রাজধানীর এক হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে.... রাজেউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক মেয়ে ও এক ছেলেসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন।
নাজমা বেগম
মোহাম্মদপুরের সলিমুল্লাহ্ রোডের ৯/১৭ নম্বর বাড়ির মালিক ও ঈদ্গাহ জামে মসজিদের সাবেক সভাপতি আলহাজ্ব মো. আবু তাহেরের স্ত্রী নাজমা বেগম (৬৬) গত সোমবার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে... রাজেউন)। তার মৃত্যুতে এলাকাবাসী ও বিশিষ্টজনরা গভীর শোক প্রকাশ করেছেন।
আকরাম আলী খান
বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি ও জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহর ভগ্নিপতি অ্যাডভোকেট আকরাম আলী খান (৬৭) হূদরোগে আক্রান্ত হয়ে গত শনিবার ভারতের এক হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে.... রাজেউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ পুত্র রেখে গেছেন। তার মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গভীর শোক প্রকাশ করে শোকবার্তা দিয়েছেন। এছাড়াও অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস এমপি ও মহানগর আওয়ামী লীগের সভাপতি শওকত হোসেন হিরণ প্রমুখ শোক প্রকাশ করেছেন।
ইউসুব আলী
নওগাঁর মান্দা উপজেলার ৬ নং ময়নম ইউনয়নের বাদপপুর গ্রামের বিশিষ্ট সমাজসেবক ও জাতীয় পার্টির সভাপতি ইউসুব আলী (৮০) গতকাল বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ... রাজেউন)। মৃত্যুকালে তিনি ৩ ছেলে, ৩ মেয়ে, নাতি-নাতনী ও আত্মীয়-স্বজনসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন।
মমতাজ বেগম
ঢাকা মহানগর যুবলীগ দক্ষিণের বংশাল থানার অন্তর্গত ৩১ নং ওয়ার্ড সভাপতি রাইস উদ্দিন আহম্মেদ টুটুলের মাতা মমতাজ বেগম গত শুক্রবার রাজধানীর এক হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে.... রাজেউন)। মৃত্যুকালে তিনি স্বামী, ৬ ছেলে, ৩ মেয়ে, নাতী-নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
