হেফাজতে ইসলাম ঢাকা মহানগরের নেতারা এক বিবৃতিতে বলেছেন, বর্তমান সরকার বাংলাদেশকে নাস্তিকদের স্বর্গরাজ্যে পরিণত করতেই হেফাজতে ইসলামের উপর জুলুম অত্যাচার শুরু করেছে। গত শনিবার ফরিদপুরে সরকারি দলের ক্যাডাররা হেফাজতের এক নেতার মাদরাসা পড়ুয়া নিষ্পাপ ছেলেকে কুপিয়ে হত্যা করেছে। বিভিন্ন মাদরাসা ও ধর্মীয় প্রতিষ্ঠানে এখনও হামলা, ভাংচুর অব্যাহত রয়েছে। এসব হামলা-মামলা, ধর-পাকড় বন্ধ না হলে অচিরেই দেশে গণবিস্ফোরণ ঘটবে। কারণ, দেশের কোনো নাগরিকই এখন আর সরকারের উপর আস্থা রাখতে পারছে না। সরকারের জুলুম নির্যাতন সহ্যের সীমা অনেক আগেই অতিক্রম করেছে। বিবৃতি প্রদানকারীরা হলেন-মহানগর আহবায়ক মাওলানা নূর হোসাইন কাসেমী, মাওলানা মুফতী তৈয়্যব হোসাইন, মাওলানা আব্দুর রব ইউসুফী, মাওলানা জাফরুল্লাহ খান, মাওলানা মাহফুজুল হক, মাওলানা আহলুল্লাহ ওয়াছেল, মাওলানা শফিক উদ্দিন, মাওলানা আবুল কাশেম, মাওলানা জসিম উদ্দিন, মাওলানা যোবায়ের আহমদ, মাওলানা ফজলুল করীম কাসেমী, মাওলানা সাখাওয়াত হোসাইন, মাওলানা আলতাফ হোসাইন, মাওলানা আনছারুল হক ইমরান প্রমুখ। -প্রেস বিজ্ঞপ্তি
