আজকের রাশিফল

আপডেট : ০৩ জুন ২০১৩, ১৭:৩৬
৪ জুন, ২০১৩ খ্রিস্টাব্দ, মঙ্গলবার আজ ২১ জ্যৈষ্ঠ, ১৪২০ বঙ্গাব্দ এবং ২৪ রজব, ১৪৩৪ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ মিথুন রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৫-২৪ মিনিটে এবং সূর্যাস্ত ৬-৪৪ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি মিথুন রাশির জাতক/জাতিকা। আপনার জন্মসংখ্যা:৪। আপনার উপর প্রভাবকারী গ্রহ বুধ ও হার্সেল । আপনার শুভসংখ্যা: ৪ ও ৫। শুভবার: রবি ও বুধবার। শুভরত্ন:গার্নেট ও পোখরাজ। প্রকৃতিগতভাবে আপনি: মেধাবী ও উদ্ভাবনী গুণের অধিকারী। নতুন ধ্যান-ধারণার প্রতি আপনি সহজেই আকৃষ্ট হবেন। জীবন ও ধর্ম সম্পর্কে আপনার ধারণাও হবে ব্যতিক্রমধর্মী। ব্যক্তি স্বাতন্ত্র্যবোধ ও স্বাধীনচেতা মনোভাবের ফলে আত্মীয় ও বন্ধুরা ভুল বুঝবে। মামলা-মোকদ্দমায় জড়ানোর ব্যাপারে সতর্ক থাকতে হবে। আপনার জীবনধারা প্রভাবিত হবে একটা স্বতন্ত্র খাতে। অপ্রত্যাশিত ঘটনা প্রবাহ দ্বারা তা নিয়ন্ত্রিত হবে। জন্মগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিত্ব: ফজলে রাব্বী, গায়ক আনোয়ার উদ্দীন খান, চলচ্চিত্রকার বাদল রহমান, অধ্যাপক শাহেদ আলী। দ্বাদশ রাশির পূর্বাভাস মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)\ ব্যবসায়ীদের জন্য দিনটি শুভ-সম্ভাবনাময়। বস্ত্র বা পোশাক ব্যবসায়ীদের জন্য ব্যবসায়িক দিক ভালো যাবে। বিক্রয়-বাণিজ্যে লাভযোগ আছে। বাড়িতে অতিথি সমাগম হতে পারে। ব্যয় বৃদ্ধির আশঙ্কা আছে। যোগাযোগ শুভ। বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে)\ আর্থিক দিক ভালো যেতে পারে। পাওনা টাকা আদায়ের চেষ্টা জোরদার করুন। দুশ্চিন্তা কিছুটা হ্রাস পাবে। সামাজিক কাজকর্মে জড়াতে পারেন। ব্যস্ততা বৃদ্ধি পাবে। যোগাযোগ শুভ। মিথুন রাশি (২১ মে-২০ জুন)\ প্রাপ্ত সুযোগের সদ্ব্যবহার করার চেষ্টা করুন। সুযোগের অপব্যবহার ক্ষতির কারণ হতে পারে। আজ ভালো কোনো সংবাদ পেতে পারেন। সরকারি চাকরিজীবীদের জন্য দিনটি শুভ নয়। রাজনৈতিক কিছুতে না জড়ালেই ভালো করবেন। কর্তৃপক্ষের রোষানলে পড়তে পারেন। কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই)\ মন ভালো নাও থাকতে পারে। চিত্ত-চাঞ্চল্য ক্ষতির কারণ হতে পারে। কোনো কাজে ধৈর্য হারা হবেন না। চাকরিজীবীদের জন্য দিনটি শুভ নয়। কর্তৃপক্ষের সাথে মনোমালিন্য দেখা দিতে পারে। রোমান্টিক যোগাযোগ শুভ। সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট)\ মন ভালো থাকবে না। আপনজন কারো জন্য দুর্ভাবনা দেখা দিতে পারে। কোনো ধরনের দুর্ঘটনার সম্মুখীন হতে পারেন। যানবাহন ও যন্ত্রপাতির ব্যবহারে সতর্ক থাকুন। কোনো বিশিষ্ট ব্যক্তি দ্বারা উপকৃত হতে পারেন। যোগাযোগ শুভ। কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)\ রাজনীতিবিদদের জন্য দিনটি মিশ্র-সম্ভাবনাময়। নতুন কোনো দায়িত্ব হাতে আসতে পারে। তবে বিরোধীদের দ্বারা সমালোচিত হওয়ার আশঙ্কা আছে। শত্রুপক্ষের তত্পরতা বৃদ্ধি পাবে। বিদেশ যাত্রা প্রচেষ্টা সফল হতে পারে। কর্ম উপলক্ষেও বাইরে যেতে পারেন। তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)\ দিনটি মিশ্র সম্ভাবনাময়। খেলোয়াড়দের কোনো শারীরিক সমস্যা দেখা দিতে পারে। সতর্কতা অবলম্বন করুন। বিদেশ যাত্রার পরিকল্পনা বাধাগ্রস্ত হতে পারে। প্রবাসী আপনজনের সাথে যোগাযোগ হতে পারে। আজ কোনো ঝুঁকি নেয়া ঠিক হবে না। বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর)\ দিনটি মোটামুটি শুভ-সম্ভাবনাময়। কর্মস্থলে কোনো সমস্যা থাকলে তা মিটে যেতে পারে। ব্যবসায়িক দিক ভালো যাবে। চিত্রকরদের জন্য দিনটি শুভ। সৃজনশীল উদ্যোগ সফল হতে পারে। রোমাঞ্চ ও বিনোদন শুভ। ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)\ সরকারি চাকরিজীবীদের জন্য দিনটি মিশ্র-সম্ভাবনাময়। প্রতিষ্ঠানিক কাজে বাইরে যাওয়ার সম্ভাবনা আছে। যন্ত্রপাতি ব্যবহারে সতর্ক থাকুন। কোনো ধরনের দুর্ঘটনার সম্মুখীন হতে পারেন। বাড়িতে কারো অসুস্থতায় দুশ্চিন্তাগ্রস্ত হবেন। যাত্রা ও যোগাযোগ শুভ। মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)\ বুদ্ধিজীবীদের জন্য দিনটি শুভ-সম্ভাবনাময়। কর্মক্ষেত্রে আয় বৃদ্ধির সুযোগ সৃষ্টি হতে পারে। পারিবারিক পরিবেশ খুব একটা অনুকূল থাকবে না। ব্যয় আধিক্যের জন্য মতবিরোধ সৃষ্টি হতে পারে। মানসিক চাপ বৃদ্ধি পাবে। রোমাঞ্চ ও বিনোদন শুভ। কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)\ রাজনীতিবিদদের জন্য দিনটি শুভ নয়। বিরোধী পক্ষ কোনো সমস্যা সৃষ্টি করতে পারে। জনসংযোগ সতর্কতা অবলম্বন করুন। আর্থিক দিক ভালো যাবে। নতুন উদ্যোগে সাফল্য আসতে পারে। বিবাহিত কোনো সন্তানের ব্যাপারেও উদ্বিগ্ন হতে পারেন। মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)\ চাকরিজীবীদের জন্য দিনটি মিশ্র-সম্ভাবনাময়। চাকরি অথবা অন্য কোনো পরীক্ষায় ভালো করার সম্ভাবনা আছে। মন ভালো থাকবে না। সন্তানের কোনো ব্যাপারে চিন্তিত হতে পারেন। উদ্বেগ-উত্কণ্ঠায় নিজেকে শক্ত রাখার চেষ্টা করুন। রোমাঞ্চ শুভ নয়।