জন্মদিন

আপডেট : ০৩ জুন ২০১৩, ২০:০৬
অ্যাঞ্জেলিনা জোলি :হলিউডের জনপ্রিয় অভিনেত্রী। ১৯৭৫ সালের এই দিনে তিনি জন্মগ্রহণ করেন। ১৯৮২ সালে ‘লুক ইনটু গেট আউট’ চলচ্চিত্রে বাবা জন ভটের সাথে একটি শিশু চরিত্রে অভিনয়ের মধ্য দিয়ে চলচ্চিত্র জগতে জোলির আবির্ভাব হয়। তার অভিনীত প্রথম বড় মাপের ছবি ‘হ্যাকার’। এই ছবিতে অভিনয় করে ব্যাপক আলোচিত ও জনপ্রিয় হন। অ্যাকশন, রোমান্স সব ধরনের চরিত্রেই তিনি অভিনয় করেছেন। বিশ্বব্যাপী জনপ্রিয় হয়েছেন এই শিল্পী। ২০০৫ সালে ‘মিস্টার অ্যান্ড মিস স্মিথ’ চলচ্চিত্রে কাজের সময় ব্লকবাস্টার অভিনেতা ব্র্যাড পিটের সঙ্গে প্রেমে জড়িয়ে পড়েন। সেই থেকে এখনো ব্র্যাড ও জোলি একসঙ্গে থাকছেন। তাদের ছয় জন সন্তানও রয়েছে, যার মধ্যে তিন জন দত্তক নেওয়া।