আবারও শহীদ-শুভমিতা

আপডেট : ০৩ জুন ২০১৩, ২০:০৭
আবারও শহীদ-শুভমিতার দ্বৈত গান তৈরি হচ্ছে। সম্প্রতি একটি চলচ্চিত্রের জন্য শহীদ নিজেই এই গানের সুর তৈরি করছেন। খুব শিগগিরই এই গানের রেকর্ডিংয়ের জন্য তিনি কলকাতা যাবেন। উল্লেখ্য, এর ভেতরে শহীদের আয়োজনে একটি সলো মিক্সড ও ব্যান্ড মিক্সড অ্যালবাম রিলিজ হয়েছে। আগামী ঈদের জন্যও একটি নতুন সলো অ্যালবাম তৈরি করবেন বলে তিনি জানান। মূলত, দেশীয় শিল্পীদের নিয়ে অ্যালবাম গড়তে গেলেও তাদের পারিশ্রমিক ও শিডিউল জনিত জটিলতাতেই শিল্পীরা মূলত বাইরের শিল্পীদের প্রতি আগ্রহী হয়ে ওঠেন। শহীদ তার নতুন গান প্রসঙ্গে বলেন, ‘এখন ভালো লিরিক খুেঁজ তবেই নতুন গানের জন্য সুরে বসছি। এ ছাড়া দূরবীন ব্যান্ড দল নিয়েও নিয়মিত প্র্যাকটিস ও শোতে ব্যস্ত রয়েছি। আগামী ঈদের জন্য বেশ কিছু গানেরও কম্পোজিশন চলছে।’