বাংলাদেশ ব্যাংক কর্মচারী ঋণদান সমিতির উদ্যোগে শিক্ষাবৃত্তি প্রদান

আপডেট : ০৩ জুন ২০১৩, ২০:১৪
বাংলাদেশ ব্যাংকের কর্মচারীদের যেসব সন্তান ২০১২ সালে বিভিন্ন পরীক্ষায় কৃতকার্য হওয়া ৩৩৫ জন শিক্ষার্থীকে বৃত্তি দেয়া হয়েছে। এসব শিক্ষার্থীদের মাঝে প্রায় ১৩ লাখ টাকা বৃত্তি দেয়া হয়। বাংলাদেশ ব্যাংক কর্মচারী সমবায় ঋণদান সমিতির উদ্যোগে আয়োজিত ছাত্রবৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গভর্নর ড. আতিউর রহমান। বাংলাদেশ ব্যাংক কর্মচারী সমবায় ঋণদান সমিতির চেয়ারম্যান মোহাম্মদ আহমদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে এসময় ডেপুটি গভর্নর নাজনীন সুলতানা, মহাব্যবস্থাপক ড. আবুল কালাম আজাদ, এএফএম আসাদুজ্জামানসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সমিতির উদ্যোগে এধরনের আয়োজনকে ধন্যবাদ জানিয়ে গভর্নর বলেন, উচ্চশিক্ষার অধিকার থেকে কেউ যেন বঞ্চিত না হয় সেদিকে খেয়াল রাখা আমাদের সামাজিক ও নৈতিক দায়িত্ব। শিক্ষার উন্নয়নে দেশের প্রতিটি আর্থিক ও ব্যবসায়িক প্রতিষ্ঠান যদি এভাবে তাদের মুনাফার অংশ থেকে সামান্যও ব্যয় করে তাহলে দেশ অবশ্যই একটি শিক্ষিত জাতি পাবে।