এসএম শামীম ইকবাল আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ভাইস চেয়ারম্যান হিসেবে পুনর্নির্বাচিত হয়েছেন। সম্প্রতি অনুষ্ঠিত ব্যাংকের পরিচালক পর্ষদের ২৪১তম সভায় ২০১৪ সালের এজিএম মেয়াদে সর্বসম্মতি ক্রমে তিনি পর্ষদের ভাইস চেয়ারম্যান হিসাবে পুনর্নির্বাচিত হন। তিনি ডমিনক্স রিয়েলটি ও ডমিনক্স টেকনোলজিসের চেয়ারম্যান, কেডিএস এক্সেসরিসের ব্যবস্থাপনা পরিচালক এবং কেডিএস টেক্সটাইল মিল্স ও কেডিএস ইনফরমেশন টেকনোলজিসের পরিচালক।
