মগবাজার ফুটওভারব্রিজে বৈদ্যুতিক আলো

আপডেট : ০৩ জুন ২০১৩, ২১:১০
ঢাকার মগবাজার মোড় একটি অতি গুরুত্বপূর্ণ এলাকা। অত্যন্ত ঘনবসতিপূর্ণ এই এলাকাতে ফুটওভারব্রিজটি জনসাধারণের রাস্তা পারাপারে বিশেষ ভূমিকা রেখে আসছে। চারদিকে চারটি সিঁড়ি রয়েছে। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় যে, মাঝখানে মাত্র একটি টিউব লাইট রয়েছে যা প্রয়োজনের তুলনায় একেবারেই অপ্রতুল। রাতের বেলা ওঠা-নামার সিঁড়িগুলো থাকে অন্ধকারে নিমজ্জিত। যার কারণে পথচারীদের সীমাহীন কষ্ট করে ওঠা-নামা করতে হয়। সিঁড়িগুলো নোংরা এবং চলাচলের অনুপোযুক্ত হয়ে পড়েছে। এ অবস্থায় মগবাজার ফুটওভারব্রিজে পর্যাপ্ত বৈদ্যুতিক আলো ও সিঁড়িগুলো পরিষ্কারপরিচ্ছন্ন ও সংস্কার করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। তপন দেবনাথ, নিউ ইস্কাটন রোড, ঢাকা