ফিলিস্তিন প্রধানমন্ত্রীর নাম ঘোষণা

আপডেট : ০৩ জুন ২০১৩, ২১:১৫
ফিলিস্তিন প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস নতুন প্রধানমন্ত্রী হিসাবে ফাতাহ পার্টির সদস্য রামি হামদুল্লাহর নাম প্রস্তাব করেছে। হামদুল্লাহ প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করতে সম্মত হয়েছেন বলে গণমাধ্যমে জানানো হয়েছে। রামাল্লায় প্রেসিডেন্ট হেড কোয়ার্টারে রবিবার এক বৈঠকে পরবর্তী নির্বাচনের প্রধান কমিশনার হিসাবেও তার নাম প্রস্তাব করা হয়। রামি হামদুল্লাহ এএফপিকে বলেন, প্রেসিডেন্ট আমাকে সরকার গঠনের দায়িত্ব নেয়ার জন্য বলেছেন এবং আমি তাতে সম্মত হয়েছি। ৫৪ বছর বয়স্ক রামি হামদুল্লাহর রাজনীতিতে কোন পূর্ব অভিজ্ঞতা নেই। ১৯৯৮ সাল থেকে তিনি আন নাজাহ বিশ্ববিদ্যালয়ের প্রধানের দায়িত্ব পালন করছেন। ১৯৮৮ সালে যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব ল্যানচেস্টার থেকে ফলিত ভাষাতত্ত্বে পিএইচডি করেন। তিনি ফিলিস্তিন স্টক একচেঞ্জের প্রধান হিসাবেও দায়িত্ব পালন করেছেন।