পরমাণু বিরোধী আন্দোলনে শামিল হলেন জাপানের মানুষ। ফের পরমাণু চুরি চালু নিয়ে প্রধানমন্ত্রী সিনজো অ্যাবের সিদ্ধান্তের প্রতিবাদে টোকিওতে সাড়ে সাত হাজারেরও বেশি মানুষ মিছিল করে শহর পরিক্রমা করে। সংগঠকদের পক্ষে জানানো হয়েছে, জাপানের সাধারণ মানুষের পাশাপাশি বিদ্বজ্জনেরাও এই আন্দোলনে শামিল হয়েছিলেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য ব্যক্তিত্ব হিসাবে সবার নজর কেড়েছেন বিশিষ্ট সাহিত্যিক কেনজাবুরো ওয়ে। রবিবার সকালে টোকিওর সিটি সেন্টারে বিক্ষোভকারীরা জড়ো হয়ে র্যালি কর্মসূচি পালন করেন। একই সঙ্গে ফুকশিমা পরমাণু বিদ্যুেকন্দ্রের নির্মাণকারী সংস্থা টোকিও ইলেকট্রিক পাওয়ার কোম্পানির সদর দফতরের সামনেও অবস্থান বিক্ষোভে শামিল হন তারা। ফুকুশিমার বিপর্যয়ের পরেও কেন জাপান সরকার নতুন করে পরমাণু চুল্লি চালুর ব্যাপারে সিদ্ধান্ত নিতে চলেছে তা নিয়ে সরব হন বিক্ষোভকারীরা —খবর বর্তমান পত্রিকার
