সংবাদ কণিকা

আপডেট : ০৩ জুন ২০১৩, ২১:১৬
পাকিস্তানে হামের প্রাদুর্ভাব পাকিস্তানে স্মরণকালের মধ্যে সবচেয়ে ব্যাপক আকারে হাম রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। ব্যাপকভাবে শিশুরা এ রোগে আক্রান্ত হচ্ছে। শুধু পাঞ্জাব প্রদেশেই ১৪ হাজারের বেশি শিশু হামে আক্রান্ত হয়েছে। দেশটির স্বাস্থ্য কর্মকর্তারা স্বীকার করেছেন যে, সেখানে বেশ কিছু শিশুকে হামের টিকা না দেয়ার কারণেই এই সমস্যা তৈরি হয়েছে।—বিবিসি ড্রোন দেয়াললিখন ঠেকাবে জার্মানে দেয়াললিখনের উপদ্রব থেকে রক্ষা পেতে এবার ড্রোন ব্যবহার করা হবে। অর্থাত্ যেখানে-সেখানে দেয়াললিখনকারীদের ধরতে ড্রোন কাজে লাগানো হবে। ড্রোনগুলো ব্যাটারিচালিত ক্ষুদে হেলিকপ্টার। এতে থার্মাল অথবা সাধারণ ক্যামেরা বসানো থাকবে। ড্রোনগুলো ৮০ মিনিট ধরে উড়তে পারবে। এগুলোর সর্বোচ্চ স্পিড হল ঘণ্টায় ৫৪ কিলেমিটার। অর্থাত্ কোন দেয়াললিখনকারীর পক্ষে ঐ ড্রোনের চোখ এড়িয়ে দৌড়ে পালানো সম্ভব নয়। জার্মানির মাইক্রোড্রোন্স কোম্পানি এই ড্রোনগুলো তৈরি করছে। দাম পড়ছে প্রায় ষাট হাজার ইউরো।—এপি ইউরোপে মোটা মানুষ ইউরোপে অতিরিক্ত ওজনের মানুষের সংখ্যা দিন দিন বেড়ে চলেছে। দেখা দিচ্ছে মোটা মানুষের মধ্যে নানা অসুখ-বিসুখ। ইউরোপীয় ইউনিয়নের সবগুলো দেশেই বহু বছর ধরে এই সমস্যা শুরু হয়েছে। জাতিসংঘ এবং বিশ্ব স্বাস্থ্যসংস্থা অতিরিক্ত মোটা হওয়ার সমস্যার বিরুদ্ধে সাবধানবাণী উচ্চারণ করেছে। তবে ইউরোপের দেশগুলোর মধ্যে অতিরিক্ত ওজনের সমস্যায় এক নম্বরে রয়েছে হাঙ্গেরি। তারপর ইংল্যান্ড, তৃতীয় নম্বরে আয়ারল্যান্ড আর চতুর্থ নম্বরে রয়েছে মালটা। পাঁচ নম্বরে লুক্সেমবুর্গের স্থান।—ডয়েচে ভেলে ফিলিপাইনে আবারও ভূমিকম্প ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে সোমবার আবার ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ৫ দশমিক ৬। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা বলছে, স্থানীয় সময় ভোর ৪টায় মিন্দানাও দ্বীপের প্রেসিডেন্ট রোক্সাস জেলার ১৭ কিলোমিটার উত্তর-পশ্চিমে ৪৩ কিলোমিটার গভীরে ভূমিকম্প আঘাত হানে। এতে সামান্য ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। এর একদিন আগে শনিবার রাতে একই এলাকায় ভূমিকম্পের আঘাতে ১০ ব্যক্তি আহত এবং বেশকিছু অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়।—এএফপি