মনির বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

আপডেট : ০৩ জুন ২০১৩, ২১:৪১
বিএনপি সমর্থিত ঐক্যবদ্ধ নাগরিক ফোরামের মেয়র প্রার্থী মনিরুজ্জামান মনির বিরুদ্ধে আচরণবিধি লংঘনের অভিযোগে সদর থানায় জিডি ও রিটার্নিং অফিসারের নিকট লিখিত অভিযোগ করা হয়েছে। গত রবিবার প্রতিদ্বন্দ্বী মেয়র প্রার্থী তালুকদার আব্দুল খালেকের সমর্থনে গঠিত সম্মিলিত নাগরিক কমিটির সদস্য বেগ লিয়াকত আলী এ অভিযোগ করেন। অভিযোগে বলা হয়েছে, গত ২৮ মে নগরীর টাউন জামে মসজিদে জেলা ইমাম পরিষদের নেতা-কর্মীদের নিয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় মেয়র প্রার্থী মনিরুজ্জামান মনি বলেন, মসজিদের ইমাম-আলেমদের ওপর গুলি বর্ষণের জবাব দেয়ার সময় এসেছে এবং ভোট ব্যালটের মাধ্যমে তাদের উচিত শিক্ষা দেয়া হবে। মেয়র প্রার্থী মনি মসজিদের মধ্যে ধর্মপ্রাণ মুসল্লিদের উদ্দেশ্যে উস্কানিমূলক বক্তব্য প্রদান ও ভোট চেয়ে নির্বাচনী আচরণবিধি লংঘন করেছেন বলে অভিযোগ করা হয়।