একই টেলিফিল্মে এ প্রথমবারের মতো জুটি হয়ে অভিনয় করছেন নাট্যাভিনেতা ও নির্মাতা মীর সাব্বির ও লাক্স চ্যানেল আই তারকাখ্যাত অভিনেত্রী মৌসুমী হামিদ। জাকারিয়া সৌখিনের রচনা ও সাজ্জাদ সুমনের পরিচালনায় টেলিফিল্ম রাজকন্যা আলাদিন আর দৈত্যতে তারা দুজন জুটিবদ্ধ হয়ে অভিনয় করেছেন। এ টেলিফিল্মে মীর সাব্বিরের স্বপ্নের রাজকন্যার ভূমিকায় অভিনয় করছেন মৌসুমী।
মৌসুমী হামিদ বলেন, এর আগে মীর সাব্বির ও আমি একটি ধারাবাহিক নাটকে অভিনয় করেছিলাম। তবে সে নাটকে আমার বিপরীতে ছিলেন জাহিদ হাসান।
মীর সাব্বির বলেন, নতুন প্রজন্মের শিল্পীদের মধ্যে মৌসুমী নিজের মেধা দিয়ে অনেক ভালো একটি অবস্থানে চলে এসেছেন। কাজে আরো মনোযোগী হলে ভবিষ্যতে তার অবস্থান নাট্যাঙ্গনে আরো সুদৃঢ় হবে বলেই আমি মনে করি।—বিডিনিউজ২৪
