বিরোধী দলের ষড়যন্ত্রে দেশ ক্রান্তিকাল অতিক্রম করছে

আপডেট : ০৩ জুন ২০১৩, ২১:৪২
কেন্দ্রীয় যুবলীগের চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী সকলকে শেখ হাসিনার জনগণের ক্ষমতায়ন দর্শন অনুধাবন করার আহ্বান জানিয়ে বলেছেন, সে দর্শন বাস্তবায়নে যুবলীগকে অগ্র সৈনিক হতে হবে। বিরোধী দলের নানামুখী ষড়যন্ত্রের কারণে দেশ এখন ক্রান্তিকাল অতিক্রম করছে বলেও জানান তিনি। সোমবার বঙ্গবন্ধু এভিনিউস্থ যুবলীগ কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের নব-নির্বাচিত কার্যনির্বাহী কমিটির প্রথম সভায় তিনি এ কথা বলেন। ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাটের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মহিউদ্দিন আহমেদ মহি, দপ্তর সম্পাদক কাজী আনিছুর রহমান, মহানগর দক্ষিণ যুবলীগের সাধারণ সম্পাদক ওয়াহিদুল আলম আলিফ, সহ-সভাপতি আহম্মদ উল্লাহ মধু, মো. মাহবুবুর রহমান পলাশ, আনোয়ার ইকবাল সান্টু, হারুন অর রশিদ, মাকসুদুর রহমান, প্রমুখ।