রামপালে বিদ্যুত্ কেন্দ্র স্থাপন প্রক্রিয়া বন্ধসহ সাত দফা দাবিতে লংমার্চ করতে যাচ্ছে তেল-গ্যাস-খনিজসম্পদ ও বিদ্যুত্-বন্দর রক্ষা জাতীয় কমিটি। আগামী ২৪ থেকে ২৮ সেপ্টেম্বর ঢাকা থেকে রামপালের উদ্দেশে এই লংমার্চ করবে তারা। সোমবার জাতীয় কমিটি আয়োজিত সাংবাদিক সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করা হয়।
কমিটির সদস্য সচিব অধ্যাপক আনু মোহাম্মদ লিখিত বত্তব্য উপস্থাপন করেন। এ সময় কমিটির আহবায়ক শেখ মোহাম্মদ শহিদুল্লাহ, সৈয়দ আবু জাফর, মোশাররফ হোসেন নান্নু, সিদ্দিকুর রহমান, রাগিব হাসান মুন্নাসহ অন্যরা উপস্থিত ছিলেন।
ভ্রান্তনীতি এবং দুর্নীতির জন্য জ্বালানি ও বিদ্যুত্ সংকট এবং ক্রমাগত দাম বৃদ্ধি, বিদেশি কোম্পানির জন্য ক্রমবর্ধমান সুবিধা দেয়া, রামপাল বিদ্যুত্ কেন্দ্র বাতিল, মাগুরছড়া ক্ষতিপূরণ আদায়, বিদ্যুেক গণসেবামূলক খাত হিসেবে বিবেচনা করাসহ বিভিন্ন দাবিতে এই লংমার্চ করা হচ্ছে বলে সাংবাদিক সম্মেলনে জানানো হয়।
