আসন্ন বাজেটে স্বীকৃতিপ্রাপ্ত সকল শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্তির জন্য নির্দিষ্ট বরাদ্দ না থাকলে আন্দোলনে নামার হুমকি দিয়েছে ননএমপিও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী ঐক্যজোট। সোমবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কর্মসূচির কথা জানানো হয়। সংবাদ সম্মেলনে সংগঠনের সহ-সভাপতি আবুল কালাম আজাদ, অধ্যক্ষ মিলন কুমার ঘোষাল, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আবদুল আলীম আকন্দ, অর্থ সম্পাদক গোলাম মোস্তফা, মহিলা সম্পাদিকা নাদিরা খাতুন প্রমুখ উপস্থিত ছিলেন।
