নৌবাহিনীতে যোগ হল পেট্রোল এয়ারক্রাফট

আপডেট : ০৩ জুন ২০১৩, ২১:৪৫
বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্রমীমানা ও বর্ধিত মহিসোপান এলাকায় (এক্সটেন্ডেড কন্টিনেন্টাল শেলফ) সার্বক্ষণিক নজরদারি ও নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ নৌবাহিনীতে প্রথমবারের মত যোগ হলো অত্যাধুনিক ডর্নিয়ার ২২৮ এনজি মেরিটাইম পেট্রোল এয়ারক্রাফট। গতকাল সকালে প্রথম এয়ারক্রাফটটি জার্মানি থেকে ঢাকার কুর্মিটোলা বিমানবন্দরে এসে পৌঁছালে স্বাগত জানান নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল এম ফরিদ হাবিব। -আইএসপিআর