২০ কাউন্টি ক্রিকেটারকে ইসিবির জিজ্ঞাসাবাদ

আপডেট : ০৩ জুন ২০১৩, ২১:৪৯
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বিতীয় অংশে নেয়া ২০ কাউন্টি ক্রিকেটারকে জিজ্ঞাসাবাদ করলো ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের দুর্নীতি দমন ইউনিট (আকু)। ২০ ক্রিকেটার ছাড়াও ২ জন ইংলিশ আম্পায়ারকেও জিজ্ঞাসাবাদ করেন তারা। জিজ্ঞাসাবাদ করা খেলোয়াড়রা হলেন- ঢাকা গ্ল্যাডিয়েটর্সয়ের জশুয়া কব, ওয়াইজ শাহ, ড্যারেন স্টিভেন্স, ক্রিস লিডল, অ্যালফানসো থমাস; খুলনা রয়েল বেঙ্গলসের রিকি ওয়েসেলস; বরিশাল বার্নার্সের ফিল মাস্টার্ড, কবির আলী, জো ডেনলি, আজহার মেহমুদ; সিলেট রয়্যালসের পল স্টার্লিং, শিবনারায়ণ চন্দরপল, চিটাগাং কিংসের জেসন রয়, রায়ান টেন ডোশেট, শন টেইট; দুরন্ত রাজশাহীর মঈন আলী, শন আরভিন, সাইমন ক্যাটিচ আর রংপুর রাইডার্সের নায়েল ওব্রায়েন, দিমিত্রি মাসকারেনহাস। আর ২ জন আম্পায়ার হলেন- জেরেমি লয়েড ও রিচার্ড ইলিংওর্থ। এসেক্সের সাবেক ফাস্ট বোলার ও ঢাকা গ্ল্যাডিয়েটর্সয়ের হেড কোচ ইয়ান পন্ট সন্দেহের তালিকায় থাকলেও আইসিসির তদন্তে তিনি নিদোষ বলে প্রমাণিত হয়েছে বলে জানিয়েছে স্পোর্টস প্লাস নামের একটি ব্রিটিশ অনলাইন পত্রিকা। জিজ্ঞাসাবাদ করা একজন খেলোয়াড় বলেন, ‘আকু আমাদের সাথে দেখা করেছে। আর আমরা কয়েকটি সন্দেহজনক ব্যাপার সম্পর্কে কথা বলেছি।