মহালছড়ি জোনে গত রবিবার ১২.৩০ টায় প্রীতিভোজ, বৃক্ষরোপণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হলো রণবীর আট-এর ১২তম প্রতিষ্ঠাবার্ষিকী। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ২০৩ পদাতিক ডিভিশনের ব্রিগেডিয়ার জেনারেল কাজী শামসুল ইসলাম পিএসসি। কোরান তেলাওয়াত ও কেক কাটার মাধ্যমে অনুষ্ঠান উদ্বোধন করেন প্রধান অতিথি। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথিকে শুভেচ্ছা উপহার প্রদান করেন মহালছড়ি জোন অধিনায়ক রণবীর ৮-এর লে. কর্ণেল শহীদুল ইসলাম। অনুষ্ঠান শুরুতেই প্রধান অতিথি সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, রণবীর ৮-এর সকল ক্ষেত্রে যথেষ্ট সুনাম ও সাফল্যতা রয়েছে। এই সুনাম ও সাফল্য অর্জনের জন্য রণবীর ৮-এর সকল অফিসার ও সৈনিকদের ধন্যবাদ জ্ঞাপন করেন। প্রধান অতিথির সংক্ষিপ্ত বক্তব্য শেষে অফিসার ও সৈনিক এবং আমন্ত্রিত জনপ্রতিনিধিসহ প্রীতিভোজে অংশ নেন।
