হরিরামপুর হাট-বাজারের রাস্তাগুলোর বেহাল দশা

আপডেট : ০৩ জুন ২০১৩, ২২:২০
মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার ব্যস্ততম ঝিটকা হাট-বাজারের রাস্তা ঘাটের বেহলা দশায় ব্যবসায়ী, ক্রেতা ও সাধারণ পথচারীদের নানা দুর্ভোগ সৃষ্টি হয়েছে। এ কারণে এ রাস্তায় প্রতিদিন দুর্ঘটনা ঘটছে। একটু বৃষ্টি নামলেই রাস্তা কর্দমাক্ত ও কোথাও কোথাও তা নিমজ্জিত হয়। সৃষ্ট গর্তের কারণে বিভিন্ন ভোগান্তি বৃদ্ধি পায়। স্কুল, কলেজ, মাদ্রাসার ছাত্র-ছাত্রী ও সর্বসাধারণকে কষ্ট পোহাতে হচ্ছে। বিশেষ করে ঝিটকা বাজারের বাসস্ট্যান্ড এলাকায় বৃষ্টির দরুন কাদা-পানিতে একাকার অবস্থার সৃষ্টি হচ্ছে। কয়েক মাস আগে ঝিটকা বাজারের প্রধান রাস্তার সংস্কারের কাজ শুরু করে কোন মতে তা শেষ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। ব্যবসায়ীরা জানান, দোকানের সামনে পানি-কাদার কারণে খদ্দের আসতে চায় না। রাস্তা দিয়ে গাড়ি চললে জমে থাকা পানি কাদা ছিটকে মালপত্র নষ্ট হয়।