সুন্দরবন থেকে শিকার করে আনা ৪টি জবাই করা হরিণ ও ৪ শিকারীকে ট্রলারসহ আটকের পর উেকাচের বিনিময়ে ছেড়ে দেয়ার অভিযোগ উঠেছে বনরক্ষীদের বিরুদ্ধে। এ ঘটনা ফাঁস হয়ে পড়ায় এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে। বনরক্ষীরা ঘটনাটি ধামাচাপা দিতে নানা দেন-দরবার চালাচ্ছে। জানা যায়, সুন্দরবন থেকে হরিণ শিকারের পর তা জবাই করে জনৈক মোস্তফা নামে এক মত্স্য ব্যবসায়ীর নেতৃত্বে অপর ৩ শিকারী শনিবার সকালে ট্রলারযোগে মংলার কেয়াবুনিয়া এলাকায় আসেন। গোপন সূত্রে খবর পেয়ে পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের ওসি ফরেস্ট গার্ড হাশেম ৪ চোরাকারবারিকে আটকে অভিযান চালায়। এ সময় ওসি হাশেম অপর ফরেস্ট গার্ড আলী আহম্মদের কাছে এ ব্যাপারে সহযোগিতা চান। এক পর্যায়ে তারা ৪০ হাজার টাকা উেকাচ নিয়ে ৪ শিকারীকে ছেড়ে দেয় বলে অভিযোগ উঠেছে। ফরেস্ট গার্ড হাশেম ও আলী আহম্মদের সাথে যোগাযোগ করা হলে তারা এ ঘটনার সাথে নিজেদের জড়িত থাকার কথা অস্বীকার করে বলেন, এ সবই স্বার্থান্বেষী মহলের অপপ্রচার।
