সিলেটের কানাইঘাট উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অলিউর রহমানকে কুপিয়ে গুরুতর আহত করেছে শিবির ক্যাডাররা। রবিবার সিলেট শহরতলীর খাদিম বাইপাস এলাকায় তার উপর হামলা চালানো হয়। গুরুতর আহত অবস্থায় তাকে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অলিউর রহমানের ভাই শোয়াইব আহমদ জানান, গত ২৮ ফেব্রুয়ারি জামায়াত-শিবির কর্মীরা কানাইঘাটে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ভাংচুর চালায়। তারা অলিউর রহমানের একটি দোকানও ভাংচুর করে। এ ঘটনায় অলিউর রহমান বাদী হয়ে জামায়াত-শিবিরের বিরুদ্ধে মামলা করেন। এর জের ধরে শিবির ক্যাডাররা অলিউরের উপর হামলা চালিয়েছে।
