পাচারকালে উদ্ধার ১১ মাসের শিশুটির মা-বাবার সন্ধান মেলেনি

আপডেট : ০৩ জুন ২০১৩, ২২:৪৮
বেনাপোলের পুটখালী সীমান্তে গত ২৪ মে পাচারকালে উদ্ধার ১১ মাস বয়সী শিশুটির অভিভাবকের খোঁজ মেলেনি এখনো। শিশুটিকে ভারতে পাচারের সময় বিজিবি সদস্যরা উদ্ধার করে। অভিভাবকের পরিচয় না পাওয়ায় বিজিবি পুটখালী গ্রামের আক্তারের স্ত্রী চায়না বেগমের কাছে শিশুটিকে রেখেছে। চায়না বেগম বলেন, শিশুটি খুব কান্নাকাটি করছে। মায়ের স্নেহ দিয়েই তাকে আগলে রাখেছি। শিশুটির মা-বাবাকে পাওয়া গেলে তাকে ফিরিয়ে দেয়া হবে। পুটখালী ২৩ বিজিবি ক্যাম্পের কমান্ডার শফিউদ্দিন জানান, পাচারকারীদের কবল থেকে উদ্ধার শিশুটিকে পুটখালী গ্রামের চায়না বেগমের জিম্মায় রাখা হয়েছে। শিশুটি সুস্থ আছে।