শিবিরের কেন্দ্রীয় সভাপতির মুক্তির দাবিতে নারায়ণগঞ্জ শহরে আবারো লাঠিসোটা ও ধারালো অস্ত্র নিয়ে মিছিল করেছে জামায়াতে ইসলামীর সহযোগী সংগঠন ইসলামী ছাত্র শিবির।
সোমবার সকাল ১০টার দিকে মহানগর ছাত্র শিবিরের নেতাকর্মীরা শহরের শায়েস্তাখান রোড এলাকা থেকে মিছিলটি বের হয়ে বঙ্গবন্ধু সড়ক দিয়ে দুই নং রেলগেট এলাকায় গিয়ে শেষ হয়। পরে তারা সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করে। শিবিরের অনেক নেতাকর্মীর মুখ কাপড় দিয়ে ঢাকা ছিল। শিবিরের কর্মীরা এসময় সরকার বিরোধী বিভিন্ন শ্লোগান দেয়। এসময় পথচারী ও সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক দেখা দেয়।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর কাদের জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যাওয়ার আগেই শিবিরের কর্মিরা পালিয়ে যায়।
