রাজধানীর দারুসসালাম থেকে আসমা আক্তার নামে এক গার্মেন্টস শ্রমিকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের গলায় কালো দাগ ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ঘটনার পর কথিত স্বামী পলাতক রয়েছে।
দারুস সালাম থানার এসআই নাসিরউদ্দিন জানান, লাশের দুর্গন্ধ পেয়ে প্রতিবেশীরা পুলিশকে খবর দেয়। দারুস সালাম লালকুঠি প্রথম কলোনির ২৪/ ই/এ নম্বরের ছোট্ট বাসাা তালা ভেঙে অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়। ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে, হত্যার পর বাসায় তালা মেরে খুনি পালিয়েছে। মামলা হয়েছে। নিহতের পরিচয় জানা যায়নি। এসআই জানান, চলতি মাসে আসমা এক যুবককে সঙ্গে নিয়ে ওই বাসাটি ভাড়া করেন। এ সময় তারা নিজেদের স্বামী-স্ত্রী পরিচয় দেন। ভাড়া নেয়ার পর থেকে বাসাটি সবসময় তালাবদ্ধ ছিল বলে জানিয়েছেন প্রতিবেশীরা। ভাড়া নেয়ার পর থেকে কথিত স্বামীকে কেউ দেখেনি।
