তোমাদের চিঠি পেলাম

আপডেট : ০৪ জুন ২০১৩, ১৮:২৯
মো. সোহাগ মিয়া সদস্য নম্বর: ২০৫৭, বামনা, বরগুনা। তোমার পাঠানো চিঠি ও কবিতা পেয়েছি। তোমার কবিতাটি আমাদের ধর্ম বিষয়ক বিভাগে পাঠাতে পারো। তুমি অন্য লেখা পাঠাও। নাকী মুহাম্মদ নাফিস আখতার কাকিনা, কালীগঞ্জ, লালমনিরহাট। নাফিস, তোমার পাঠানো আমার প্রিয় স্কুল পেয়েছি। লেখাটি ভালো হয়েছে। স্কুলের ছবিটিও সুন্দর। খুব শিগগিরই আসরের পাতায় এটি ছাপা হবে। নিয়মিত কচি-কাঁচার আসর পড়বে। আবদুর রকিব ১৯, অসলোক্লজ, ওল্ডহ্যাম, গ্রেট ব্রিটেন ঢাকায় এখন প্রতিদিন বৃষ্টি হচ্ছে। এ সময় মাঠফাটা গ্রীষ্মকে নিয়ে কবিতাটি ছাপলে কেমন হবে। তুমি অন্য লেখা পাঠাও।