ছোটমণিদের খবর

আপডেট : ০৪ জুন ২০১৩, ১৮:২৯
নজরুল জয়ন্তী উদযাপন মানিকগঞ্জের গড়পাড়া সারথী কচি-কাঁচার মেলার উদ্যোগে গত ২৬ শে মে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১১৪তম জন্মবার্ষিকী স্থানীয় আমবাগানে যথাযথ মর্যাদায় উদযাপন করা হয়। সকালে সারথী মেলার পরিচালক অধ্যাপক আব্দুল মতিন রোমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনায় বক্তব্য রাখেন: সারথী মেলার প্রতিষ্ঠাতা আবুল খায়ের সিদ্দিকী আবু, অধ্যাপিকা হোসনে আরা আহমেদ লতা, শিক্ষক পাপিয়া আহমেদ, শিক্ষক ইফফাত জাহান, আর.ডি.ও হামিদা আহমেদ রত্না, সংগঠক সিরাজুল ইসলাম ভুঁইয়া জলিল ও উপদেষ্টা তামজিদুর রহমান। অবশেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করে সারথী মেলার ভাই-বোনেরা। আবিবের সাফল্য কচি-কাঁচার আসরের সদস্য সুবেহ সাদিক আবির ২০১৩ সালের এস.এস.সি পরীক্ষায় গভ. ল্যাবরেটরি হাই স্কুল, ঢাকা থেকে জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছে। আবিরের বাবার নাম এম. আখতার উজ-জামান ও মায়ের নাম মাসুমা সুলতানা। আবির কবি শওকত আরা বেগমের নাতি। সে একজন আদর্শ প্রকৌশলী হবার স্বপ্ন দেখে। কচি-কাঁচার আসরের তার সদস্য নম্বর-৪০৭।