কচি-কাঁচার আসরের বন্ধুরা
প্রথমেই নাও শুভেচ্ছা। আমি কচি-কাঁচার আসরের এক নিয়মিত পাঠক। প্রতি বুধবারেই আমি কচি-কাঁচার আসরের জন্য অপেক্ষায় থাকি। কচি-কাঁচার আসরে ইতোমধ্যে আমার কিছু লেখা ছাপা হয়েছে। গতবছর আমি JSC পরীক্ষা দিয়েছি। তাই তেমন কোনো লেখা পাঠাতে পারিনি। কয়েকটা লেখা পাঠিয়েছিলাম, কিন্তু ছাপা হয়নি। ছোট্ট বন্ধুরা, তোমরা শুনে খুশি হবে যে আমি JSC-তে GPA-5 ও বৃত্তি পেয়েছি। এখন আবার লেখা শুরু করেছি। ভালো আইডিয়া পেলে লিখে পাঠাবো। একটা গল্প পাঠালাম। আশাকরি ছাপা হবে। আর একটা কথা। আমি যদি কোন বই বের করতে চাই, তাহলে আমাকে কী করতে হবে? পরামর্শ দিলে খুশি হব। কচি-কাঁচার আসর কি আমাকে সাহায্য করতে পারে? সবশেষে কচি-কাঁচার আসরের জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা। ছোট্ট বন্ধুরা, আমার জন্য দোয়া করবে।
সিরাজাম মুনিরা
নবম শ্রেণি, আইডিয়াল স্কুল এন্ড কলেজ
সদস্য নম্বর-৬৬, ঢাকা।
