অন্ধকারের সেই মৃত্যু গহ্বরে
কেটেছে সময় ঘোর তন্দ্রা এবং স্বরে।
বুঝিনি দিবস রাত এই পৃথিবীর-
তবু উন্নত মানুষের সবিনয় ওই শির।
সুঁই সুতোয় যাতনার শরীর সেলাই করে
লাশ হয়ে ওরা ফিরে গেছে ঘরে।
কেউ কেউ আছে বেঁচে ভালো নেই মন
স্বজনহারা ব্যথায় দু’চোখ ভেজে সারাক্ষণ।
আশালতা ভালোবাসা তবু বেঁচে রয়-
রেশমাও হতে পারে নতুন বিজয়।
