লিভারপুল, বৃহস্পতিবার। স্যান্ডার্স-হর্ডিম্যান অভিযাত্রী দলের সাত সদস্য লিভারপুল পৌঁছেছেন। দুই বছর ধরে তারা পেরু ও বলিভিয়ার নানা দুর্গম এলাকায় অভিযান চালিয়ে কিছু প্রাচীন ইনকা আমলের সমাধি আবিস্কার করেছেন। এর একটিতে পাওয়া গেছে রাজকীয় স্বর্ণমুকুট পরা একটি মমি। সমাধিটি ইনকা রাসকার কাপাকের বলে প্রমাণ মিলেছে।
তিন রাত আগে, বুঝলে, একটুর জন্য বেঁচে গিয়েছিল ওই রেড ইন্ডিয়ান লোকটা। মাত্র আধা ইঞ্চি দূরে ছোরাটা গিয়ে বিঁধল। আর একটু হলেই দফারফা হয়ে যেত!
কি তৈরি তো?
জ্বি তৈরি!
