মে ধা বী দে র গ ল্প

‘মনযোগ দিয়ে যা পড়া যায় সেটাই লাভজনক’

আপডেট : ০৪ জুন ২০১৩, ১৯:১৮
আরিফুর রেজা সোহেল। পড়াশোনা করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগ থেকে। গাজীপুরের এই ছেলেটি আদরে আদরে বড় হয়েছেন। বাবা মো: রশিদ এবং মা আলেয়া খানমের তৃতীয় সন্তান সোহেল। স্কুল থেকে বিশ্ববিদ্যালয় বরাবরই কৃতিত্বের সঙ্গে প্রথম শ্রেণিতে উত্তীর্ণ হয়েছেন সোহেল। রাজেন্দ্রপুর ক্যান. বোর্ড উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং ঢাকা সিটি কলেজ থেকে এইচএসসিতে প্রথম শ্রেণি পেয়ে কৃতিত্বের সঙ্গে পাস করেন। ২০০৬-০৭ শিক্ষাবর্ষে সুযোগ পান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যলয়ে। অনার্সে প্রথম শ্রেণিতে প্রথম হয়েছেন। মাস্টার্সেও হয়েছেন প্রথম শ্রেণিতে প্রথম। পড়াশোনা ও ভালো রেজাল্ট নিয়ে সোহেল বলেন, সব সময় শিক্ষকদের ক্লাস লেকচার মনোযোগ দিয়ে শুনতাম। এছাড়া আমি মনে করি পড়াশোনায় অনেক বেশি সময় দেয়ার চেয়ে মনযোগ দিয়ে যতক্ষণ পড়া যায় সেটাই বেশি লাভজনক। ভালো ফলাফলের জন্য প্রেরণা পেয়েছেন মা ও শিক্ষকদের কাছ থেকে। সোহেল বলেন, মানুষের জীবনে অনেক স্বপ্নই থাকে। তবে একজন ভালো মানুষ হওয়া অনেক গুরুত্বপূর্ণ। শেষ পর্যন্ত একজন ভালো মানুষ হতে চাই। বিশ্বাস করি সামনে এগিয়ে যাবার জন্য দরকার আত্মবিশ্বাস। মন থেকে চাইলে সব পাওয়া যায় বলে মনে করেন তিনি। সোহেল আরও জানায়, একটা ভাল কিছু সব সময়ই ক্ষুদ্র ক্ষুদ্র অনেক ভাল কিছুর সমষ্টি। সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষকদের লেকচার শুনে সে অনুসারে নোট করা, প্রয়োজনীয় আপডেটসহ তা বার বার চর্চা করা।