নিঃশব্দ ‘জিয়া’

আপডেট : ০৪ জুন ২০১৩, ২০:৪৩
বলিউডে দিব্যা ভারতীর আত্মহত্যা আলোড়ন তুলেছিল। কারণ খুব অল্প সময়েই দিব্যা ভারতী নিজের কাজ দিয়ে আলোচনায় এসেছিলেন। ঠিক তারই যেন পদাঙ্ক অনুসরণ করল জিয়া খানের নিয়তি। জিয়া খানের এই অকাল প্রয়াণে পুরো বলিউড যেন স্তম্ভিত ও হতবাক। গতকালের টুইটার ও ফেসবুক যেন ছিল তারই উদ্দেশ্যে। বলিউডের তারকারা জানিয়েছেন শোকবার্তা। টুইটার থেকে সংগ্রহ করা ঠিক তেমনি কিছু শোকবার্তা তুলে ধরা হলো। অমিতাভ বচ্চন :কী...!!! জিয়া খান!!! কী হয়েছিল? এটা সত্যি? অবিশ্বাস্য!!! রাম গোপাল ভার্মা :স্তম্ভিত। এখনও বিশ্বাস করতে পারছি না। এত ছোট, এত মিষ্টি একটা মেয়ে...আমার দেখা সেরা নবগতা অভিনয়শিল্পী।...ও যদি ‘নিঃশ্বব্দ’-এর অনস্ক্রিন দর্শন ব্যক্তিগত জীবনেও প্রয়োগ করতে পারত...জীবনটাকে যদি হালকাভাবে নিত... শেষ বার ওর সঙ্গে যখন দেখা হয়েছিল ও ভীষণ হতাশ ছিল।...‘হাউসফুল’-এর পর গত তিন বছর ওর হাতে কার্যত কোনোও কাজ ছিল না। ক্যারিয়ার নিয়ে ও খুব হতাশ ছিল। চিন্তিত ছিল ভবিষ্যত নিয়ে। তার আত্মা শান্তি পাক, রেস্ট ইন পিস। মনোজ বাজপেয়ী :এত অল্পবয়সী একজনের আত্মহত্যার খবরে স্তম্ভিত হয়ে গেছি। তোমার আত্মার শাতি কামনা করি জিয়া খান! চলে যাওয়ার জন্য তুমি বড়ই ছোট ছিলে। দিয়া মির্জা :শুনে খুবই খারাপ লাগছে যে, এত অল্পবয়সী ও সুন্দরী একটা মেয়ে আত্মহত্যার পথ বেছে নিল। শহীদ কাপুর :জিয়া খানের খবর শুনে আমি স্তম্ভিত, দুঃখিত... অস্থির লাগছে... রেস্ট ইন পিস...তার আত্মার শান্তি কামনা করি। আরশাদ ওয়ার্শি :জিয়া খানের মৃত্যু সংবাদে আমি স্তম্ভিত, জীবন ছেড়ে যাওয়ার জন্য ও বড়ই ছোট ছিল...রেস্ট ইন পিস। কুনাল কাপুর :এই ভয়ঙ্কর সংবাদে আমি হতবাক, শুনে কষ্ট লাগছে। দোয়া করি তোমার আত্মা যেন শান্তি খুঁজে পায়। বিপাশা বসু :রেস্ট ইন পিস জিয়া খান। ঈশ্বরের কাছে ওর আত্মার শান্তি কামনা করি। নেহা ধুপিয়া :আমার বিশ্বাস করতেই খুব কষ্ট হচ্ছে। তার আত্মা শান্তি পাক, রেস্ট ইন পিস জিয়া খান। চিত্রাঙ্গদা সিং :রেস্ট ইন পিস জিয়া খান...খুবই মর্মাহত হলাম। ঈশ্বর তোমার জন্য সুখের জায়গা খুঁজে বের করুক। আমার দোয়া ও ভালোবাসা রইল।