দীর্ঘদিন পর শাফিন আহমেদের কোনো একক কনসার্ট অনুষ্ঠিত হচ্ছে। আগামী ৮ জুন গুলশানের ইন্দিরাগান্ধী কালচারাল সেন্টারে অনুষ্ঠিত হবে শিল্পীর একক সংগীতানুষ্ঠান। মায়ের অসুস্থতার কারণে দীর্ঘদিন তিনি ছিলেন মায়ের সেবা সশ্রুষায়। অতঃপর গত পরশু তার মা দেশের কিংবদন্তি শিল্পী ফিরোজা বেগম হাসপাতাল থেকে বাসায় ফিরলে শাফিন আহমেদ তার পুরোনো শিডিউল অনুযায়ী আবারও নিয়মিত স্টেজ শো শুরু করছেন। একক কনসার্টে মূলত শাফিন আহমেদ অ্যাকুষ্টিক গিটারে নিজস্ব ঢঙে ভিন্ন ধারার গানগুলোই পরিবেশন করেন। এবারেও এর ব্যতিক্রম হবে না। নজরুলগীতির পাশাপাশি নিজের লেখা ও সলো অ্যালবাম থেকেও গাইবেন তিনি। এ ছাড়া মিউজিশিয়ান সেটাআপেও বেশ খানিকটা পরিবর্তন থাকবে। থাকবে নতুন কিছু গান। একক কনসার্ট প্রসঙ্গে শাফিন আহমেদ বলেন, ‘অনেকদিন পর করছি। তবে গানগুলো সাজিয়েছি একটু অন্য ঢঙে। কারণ এখানে দর্শকেরা একেবারে আলাদা। আমি চাইছি, দর্শকদের নতুন কিছু চমক দিতে। আশা করছি ৮ জুনের শোতে সেই আমেজটা দর্শকেরা পাবেন।
